বটতলার প্রতিষ্ঠাবার্ষিকীতে 'মধুশিকারী'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে নাটকের দল বটতলার নবম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান। ‘বিরুদ্ধের বাস্তবে প্রাণের মেলায়’ স্লোগান নিয়ে অনুষ্ঠানে আরও থাকবে সংগঠনটির দ্বিবার্ষিক সম্মেলন। বেলা তিনটা থেকে বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে আছে সাংস্কৃতিক অনুষ্ঠান, কাউন্সিল অধিবেশন, প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, নতুন কমিটির কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ এবং সন্ধ্যা সাড়ে সাতটায় বটতলার নাটক মধুশিকারী। নাটকটি টিকিট কেটে দেখতে হবে। রচনা করেছেন কার্তিকা নায়ার, অনুবাদ করেছেন শামীম আজাদ। নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ আলী হায়দার। অভিনয় করেছেন সামিনা লুত্ফা নিত্রা, তৌফিক হাসান ভূঞা, ইভান রিয়াজ, সেউতি শাহগুফতা, মাহাবুব মাসুম, এম আই রনি, মুহাম্মদ সাইদ, অনিন্দিতা বিশ্বাস ও কাজী রোকসানা।

বটতলার যোগাযোগ পরিচালক কাজী রোকসানা বলেন, নাটকটি শিশুদের জন্য উপযোগী করে তৈরি করা হয়েছে। শিশুরা দেখে খুব আনন্দ পাবে।