বড় পর্দা অনেক বড় ব্যাপার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উর্মিলা শ্রাবন্তী কর
উর্মিলা শ্রাবন্তী কর

গাজী টেলিভিশনে আজ প্রচারিত হবে ধারাবাহিক নাটক সোনালী মেঘের ভেলা৷ এই ধারাবাহিকে অভিনয় করছেন উর্মিলা শ্রাবন্তী কর।
আজ থাকছে তাঁর সঙ্গে কথোপকথন।
সোনালী মেঘের ভেলায়...
নাটকটিতে আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে। সংসারে ভাই, ভািব, মা, বাবা আছেন। আমি চাই নিজের পায়ে দাঁড়াতে। এ কারণে বিয়ের প্রস্তাব এলেও বিয়েতে রাজি হই না।
অনন্যা...
এই নাটকটিতে আমার চরিত্রের নাম অনন্যা। নিজেই কিছু একটা করার পরিকল্পনা নিয়ে যখন এগোচ্ছে অনন্যা, তখনই এক পুরোনো বন্ধুর সঙ্গে দেখা হয় তাঁর। বন্ধুর মাধ্যমেই অভিনয় শুরু করে অল্প দিনের মধ্যে সে তারকা হয়ে যায়। আত্মপ্রত্যয়ী মেয়েটি তার কাজ ও ব্যক্তিত্ব দিয়ে অনন্যা হয়ে ওঠে।
চলিতেছে ..
এনটিভিতে এজাজ মুন্নার ধারাবাহিক যোগাযোগ গোলযোগ, চ্যানেল নাইনে ইশতিয়াক আহমেদের প্যাভিলিয়ন প্রচারিত হচ্ছে৷ এ ছাড়া আলী ফিদা একরাম তোজোর ফ্যামিলি প্যাক নামে একটি ধারাবাহিক ও হিমেল আশরাফের একটি ধারাবাহিকে কাজ শেষ করলাম।
ধারাবাহিক না, এক ঘণ্টা..
এখন বেশির ভাগই এক ঘণ্টার নাটকে কাজ করছি। ধারাবাহিকে কাজ করতে তেমন স্বাচ্ছন্দ্যবোধ করি না। এক ঘণ্টার নাটকে পুরো কাহিনিটি জানা যায়। চিন্তাভাবনা করে এগোনো যায়। কিন্তু ধারাবাহিকের ক্ষেত্রে সেই সুযোগ কম।
এক ঘণ্টায় কী কী?
এখন তো ঈদের নাটকের কাজই বেশি করছি। এর মধ্যে করলাম আরিফ আহনাফের ইয়েস বস, তানিম পারভেজের চিরকুট, সাখাওয়াৎ মানিকের দুটি নাটক অপরাহ্ন ও ব্ল্যাক কফি, রেদওয়ান রনির এক ঘণ্টার একটি ও ছয় পর্বের ধারাবাহিক একটি। এ ছাড়া মাবরুর রশীদের সম্পর্কের গল্প।
বড় পর্দায়?
এখন ছোট পর্দার অনেকেই বড় পর্দায় কাজ করছেন। কিন্তু আমি কাজ করতে চাচ্ছি না। বড় পর্দা অনেক বড় ব্যাপার। তাই বুঝেশুনেই এ পথে আসতে চাই। আপাতত নিজের অভিনয়টাই ভালো রপ্ত করার চেষ্টা করছি। এ জন্য ছোট পর্দায় বেশি বেশি কাজ করছি।
শফিক আল মামুন