বড় পর্দায় আর্চি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেটি-আর্চি-ভেরোনিকা আর তাদের রিভারডেলের দলবল এবার আসছে বড় পর্দায়। আর্চি কমিক নিয়ে ছবি তৈরি করছেন জ্যাসন মুর। কমিক সিরিজটির ৭২ বছরে এই প্রথম চলচ্চিত্র তৈরি হচ্ছে। এর আগে অবশ্য এই কমিক অবলম্বনে টেলিভিশন সিরিজ তৈরি হয়েছিল।স্কুল, প্রেম আর নানা মজার ঘটনায় এগিয়েছেআর্চি কমিকের কাহিনি। আর্চিকে কে পাবে? বেটি না ভেরোনিকা—এ নিয়ে ভক্তদের জল্পনা-কল্পনা কম চলেনি। কিশোর-কিশোরীদের কাছে দারুণ প্রিয় এই কমিকটির চলচ্চিত্র রূপায়ণও হবে তাদের উপযোগী করেই। সুপার হিরোদের রমরমা এ সময়ে আর্চি বড় পর্দায় কতটা সফল হয়, সেটাই দেখার বিষয়। এমটিভি।