বড় বাজেটের আইটেম গানে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌসুমী হামিদ
মৌসুমী হামিদ

প্রায়ই নাকি আইটেম গানে নাচার প্রস্তাব আসত মৌসুমী হামিদের কাছে। কিন্তু এ ব্যাপারে একটু খুঁতখুঁতে তিনি। তাঁর চাই বড় বাজেটে তৈরি আইটেম গান, যা হতে হবে অনেকটা বলিউডের আদলে। অনেক যাচাই-বাছাইয়ের পর অবশেষ সেই সুযোগ মিলেছে মৌসুমীর। তাই খুব শিগগিরই এ লাক্স তারকাকে দেখা যাবে আইটেম গানে নাচতে।
শামীম আহমেদ রনির মেন্টাল ছবির একটি আইটেম গানে অংশ নিচ্ছেন মৌসুমী। এর মধ্য দিয়ে নাটক আর চলচ্চিত্রে অভিনয়ের বাইরে নিজেকে একটু অন্যভাবে পরখ করে নিচ্ছেন তিনি। মৌসুমী হামিদ বলেন, ‘অনেক আইটেম গানেই কাজের প্রস্তাব এসেছে। রাজি হইনি। কারণ, আমি মনে করি, আইটেম গান করতে হলে বলিউডের মতো যত্ন নিয়ে করা উচিত। মেন্টাল ছবির পরিচালক, প্রযোজক বড় বাজেট ও পরিসরে এই আইটেম গানটি করার আশ্বাস দেওয়ায় আমি এতে রাজি হয়েছি।’
মৌসুমী হামিদ জানান, ১৮ থেকে ২০ ডিসেম্বর এফডিসিতে আইটেম গানের শুটিং হবে। গানটিতে কণ্ঠ দিয়েছেন কলকাতার সংগীতশিল্পী জোজো।আর গানটির কথা লিখেছেন সোমেশ্বর অলি।
আইটেম গানের বাইরে মৌসুমী হামিদ এখন ব্ল্যাকমেল, ব্ল্যাক মানি ও পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি-২ ছবির শুটিং নিয়ে ব্যস্ত।