বদলাননি কলিন ফার্থ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোল্ডেন গ্লোব থেকে অস্কার। হলিউডপাড়ার প্রায় সব প্রথম সারির পুরস্কার এবার নিজের করে নিয়েছেন অভিনেতা কলিন ফার্থ। অসাধারণ এই সাফল্য কি পাল্টে দিয়েছে ৫০ বছর বয়সী এই অভিনেতার জীবন? তাঁর স্ত্রী লিভিয়া অন্তত বলছেন, না। ‘ও এখনো সেই আগের মানুষটাই আছে। এখনো সে নিজের হাতে ময়লার বাক্স বাইরে রেখে আসে। আর ঘরের মেঝেতে নিজের মোজা ছড়িয়ে রাখে।’ স্বামী কলিন সম্পর্কে মন্তব্য লিভিয়ার। লিভিয়া জানিয়েছেন, আপাতত তাঁদের কাজ হবে শুধুই আরাম-আয়েশ আর বিশ্রাম। অন্য কিছু আমলেই নিতে রাজি নন তাঁরা। ওয়েবসাইট।