বদলে গেছেন সঞ্জয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজু হিরানির ‘পিকে’ ছবির শুটিংয়ের কাজে বর্তমানে রাজস্থানে আছেন বলিউডের দুই তারকা অভিনেতা আমির খান ও সঞ্জয় দত্ত। সময়ানুবর্তিতার জন্য সুখ্যাতি আছে ‘মিস্টার পারফেকশনিস্ট’খ্যাত আমিরের। ঠিক সময়ে ছবির সেটে হাজির হচ্ছেন ‘ব্যাড বয়’ তকমা পাওয়া সঞ্জয়ও। এর পরিপ্রেক্ষিতে অনেকেরই মন্তব্য—আমিরের প্রভাবেই বদলে গেছেন সঞ্জয়।এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে ইন্দো-এশিয়ান নিউজ জানিয়েছে, সঞ্জয় এখন পুরোপুরি বদলে যাওয়া একজন মানুষ। সকাল ঠিক আটটায় ছবির সেটে হাজির হচ্ছেন। ছবির সেটে আসার আগে নিয়ম করে শরীরচর্চাও করছেন। ছবির শুটিংয়ের সময় সাধারণত পাঁচতারকা হোটেলে তারকাদের থাকার ব্যবস্থা করা হয়। ‘পিকে’ ছবির শুটিং চলছে রাজস্থানের মান্ডুয়া গ্রামে। জয়পুর শহর থেকে সেখানে যেতে কয়েক ঘণ্টা সময় লাগে। শুটিং লোকেশনের কাছাকাছি কোনো পাঁচতারকা হোটেল না থাকায় ছবির সদস্যদের স্থানীয় একটি হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছে। কোনো রকম অভিযোগ না তুলে সবার সঙ্গে মিলেমিশে সেই হোটেলেই থাকছেন সঞ্জয় ও আমির।রাজকুমার হিরানি পরিচালিত ‘পিকে’ ছবির শুটিং শুরু হয়েছে ১ ফেব্রুয়ারি। ছবিটির বিভিন্ন চরিত্রে রয়েছেন আমির খান, সঞ্জয় দত্ত, আনুশকা শর্মা, সুশান্ত সিং রাজপুত, বোমান ইরানি, তুষার কাপুর প্রমুখ। শুরুতে এ বছরের ২৫ ডিসেম্বর ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু ছবির কাজ দেরিতে শুরু হওয়ায় পিছিয়ে গেছে এর মুক্তির দিন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০১৪ সালে মুক্তি পাবে ‘পিকে’।