বদলে দিল বই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একটি বই বদলে দিয়েছে সংগীততারকা সোনু নিগমের জীবন। বইটি হচ্ছে রিচার্ড কার্লসনের ডোন্ট সোয়েট দ্য স্মল স্টাফ...অ্যান্ড ইটস অল স্মল স্টাফ। বইটি হাতে আসার স্মৃতিচারণা করতে গিয়ে নিজের ৩০তম জন্মদিন উদ্যাপনের স্মৃতি আওড়ান তিনি। সেদিন মিয়ামি বিমানবন্দরে ছিলেন সোনু। এ সময় নিজেকে কিছু উপহার দেওয়ার কথা ভাবেন তিনি। একটি বইয়ের দোকানে গিয়ে তিনটি বই বাছাই করেন। বিক্রেতা তখন কার্লসনের ওই বইয়ের প্রশংসায় পঞ্চমুখ হন। বিক্রেতার উত্সাহেই বইটি কেনেন সোনু। পরে এটি পড়ে জানতে পারেন জীবনের বিভিন্ন প্রতিকূলতা জয় করার মন্ত্র। সোনু বললেন, ‘যখন সংগীতশিল্পী হিসেবে নিজেকে গড়ে তোলার চেষ্টা করি, কিছু মন্দলোক আমাকে এ জগত্ থেকে তাড়াতে উঠেপড়ে লাগে। বইয়ের একটি অধ্যায়ে আছে তাদের মতো লোকদের মোকাবিলা করার কৌশল।’ ওয়েবসাইট।