বদলে যাও বদলে দাও মিছিল আজ দেশ টিভিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর ‘বদলে যাও বদলে দাও মিছিল’ আয়োজনের আজকের বিষয় ‘শিশুদের জন্য বাংলায় বিনোদন চাই’। আমাদের শিশুরা হিন্দিতে কথা বলে, তাদের জন্য খেলার মাঠ নেই, নেই কোনো বিনোদনের সুবিধা—এ অবস্থা কি চলতেই থাকবে? আলোচনায় অংশ নিয়েছেন তথ্য ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ, শিশু-বিনোদন বিশেষজ্ঞ মুস্তাফা মনোয়ার, চলচ্চিত্র নির্মাতা ও টিভি ব্যক্তিত্ব সৈয়দ সালাউদ্দিন জাকি ও শিশু-মনোচিকিৎসক নায়লা খান। উপস্থাপনা করেছেন মাহমুদুজ্জামান বাবু ও মিথিলা ফারজানা। দেশ টিভিতে আজ রাত পৌনে ১০টায় প্রচারিত হবে অনুষ্ঠানটি।