বদলে যাওয়া ফ্রিদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ল্যামডগ মিলিয়নিয়ার ছবির লতিকার ছায়া পাওয়া যাবে না এই ফ্রিদার মধ্যে। ব্রিটিশ পরিচালক মাইকেল উইন্টারবটমের নতুন ছবি তৃষ্ণাতে নতুন রূপে দেখা যাবে ফ্রিদা পিন্টোকে। ছবিতে রাজস্থানের এক দরিদ্র পরিবারের বড় মেয়ের ভূমিকায় অভিনয় করছেন তিনি। গ্ল্যামার ম্যাগাজিনগুলোর ফটোশুট, অ্যাওয়ার্ড অনুষ্ঠান, ছবির প্রিমিয়ারের ঝকঝকে স্টাইলিশ ফ্রিদার ছিটেফোঁটাও নেই এই ছবিতে। ‘এই ছবিতে আমার পরিবারের মানুষ হিসেবে যাঁরা আছেন, তাঁরা কিন্তু অভিনয়শিল্পী নন। সবাই সেই গ্রামের বাসিন্দা। টেলিভিশন দেখে বা বই পড়ে নয়, তাঁদের দেখেই আত্মস্থ করেছি আমার চরিত্রটি।’ বললেন তিনি। স্ল্যামডগ মিলিয়নিয়ার দিয়ে মানুষের মন তো জয় করা হয়েছেই, এবার অভিনয় দেখিয়ে সমালোচকদের প্রশংসা পাওয়ারও আশা করছেন ফ্রিদা। এনডিটিভি।