বদলে যাবেন রিয়ান্না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ল্যাইরনজাইটিসে ভুগে কনসার্ট বাতিল করতে হয়েছে রিয়ান্নাকে। আর চিকিৎসকদের কড়া পরামর্শ হলো, এখনই তাঁকে জীবনযাপন বদলে ফেলতে হবে। ধূমপান, পানীয় আর রাতজাগা বাদ দিতে হবে এখনই। এই জীবন থেকে রিয়ান্নার একটা বিরতি দরকার। নিজের প্রতি যত্ন নিতে হবে তাঁকে। নইলে আবার অসুস্থ হয়ে পড়তে পারেন তিনি। সংবাদমাধ্যমের কাছে তা বলেছে রিয়ান্নার ঘনিষ্ঠ এক সূত্র। ‘ডায়মন্ডস’ বিশ্বসংগীত সফরের দুটি তারিখ বাতিল করেছেন রিয়ান্না। সেরে না উঠলে পুরো সফরই বাদ হয়ে যেতে পারে। মাস খানেক সময় লাগতে পারে তাঁর সুস্থ হতে। ব্যাং শোবিজ।