বধির ডিজের চরিত্রে সোহা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বধির এক ডিজের (ডিস্ক জকি) চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন সোহা আলি খান। সে জন্য শিখছেন ইশারা-ভাষা। সারেগামা প্রযোজিত সাউন্ডট্রেক নামের ওই ছবিতে কাজ করতেই সোহার এই চেষ্টা। ‘যে কয়টা ছবিতে কাজ করেছি, তার মধ্যে এটি সবচেয়ে চ্যালেঞ্জিং চরিত্র। একজন ডিজে, যে কিনা শ্রবণশক্তি হারিয়ে ফেলে। কিন্তু গান নিয়ে সে তার কাজ-কারবার চালিয়ে যায়,’ বললেন ৩১ বছর বয়সী এই অভিনেত্রী। সত্যিকারের এক কাহিনি অবলম্বনে ছবিটি নির্মিত হচ্ছে। ওয়েবসাইট।