বন জোভির আশ্রয়কেন্দ্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নামীদামি তারকারা মানবকল্যাণে কত কাজই তো করেন। যেখানে মানবতা বিপন্ন, সেখানে গিয়েই হাজির হন অ্যাঞ্জেলিনা জোলি, শাকিরা, স্কারলেট জোহানসনের মতো তারকারা। রকশিল্পী জন বন জোভিও সেই দলেরই একজন। সম্প্রতি গৃহহীনদের জন্য একটি আশ্রয়ণ প্রকল্প চালু করেছেন তিনি। গত মঙ্গলবার পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়ায় আশ্রয়কেন্দ্রটির উদ্বোধন করেন এই শিল্পী। আশ্রয়কেন্দ্রটি নির্মাণে ব্যয় হয়েছে ৩০ লাখ ডলার। বন জোভির নিজের দাতব্য সংস্থার উদ্যোগে এটি নির্মিত হয়েছে। ১৮ থেকে ২১ বছর বয়সী গৃহহীন তরুণেরা এখানে থাকতে পারবেন। ওয়েবসাইট।