বনগাঁয় 'জীবনঢুলী'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রচুর প্রশংসা কুড়িয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক কাহিনিচিত্র জীবনঢুলী। সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার বনগাঁ মহকুমা শহরের বিদ্যাসাগর মিলনায়তনে দেখানো হয় চলচ্চিত্রটি। জানা গেছে, জীবনঢুলী দেখে মুগ্ধ হন দর্শকেরা। এই প্রদর্শনীতে উপস্থিত ছিলেন ছবিটির পরিচালক তানভীর মোকাম্মেল। ছবি প্রদর্শনের আগে অন্যকথা পত্রিকার উদ্যোগে ঔপন্যাসিক সমর মুখোপাধ্যায় স্মরণে আয়োজিত ‘সাহিত্য ও সিনেমা: সমাজসত্যের আলোকে’ শীর্ষক স্মারক বক্তৃতায় অংশ নেন তিনি।