বনলতা সেন চরিত্রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবনানন্দ দাসের বনলতা সেন কবিতার বনলতা হবেন লাক্স তারকা বিদ্যা সিনহা সাহা মিম। ‘লাবণ্য ও বনলতা’ নামের এ নাটকটি রচনা করেছেন মশিউল আলম এবং পরিচালনা করেছেন আকরাম খান। ২০ অক্টোবর থেকে নাটোরের বিভিন্ন স্থানে এর শুটিং শুরু হবে বলে জানা গেছে।নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মিম বলেন, ‘আমার খুবই ভালো লাগছে পাভেল (আজাদ আবুল কালাম) ভাইয়ের মতো একজন বড়মাপের অভিনেতার সঙ্গে কাজ করতে পেরে। এটাই পাভেল ভাইয়ের সঙ্গে আমার প্রথম কাজ হবে। তা ছাড়া বনলাতা সেন চরিত্রটি আমার জন্য অনেক স্বপ্নের। আমি প্রায়ই জীবনানন্দের বনলতা সেন কবিতাটি পড়ি, তখন থেকেই এ ধরনের একটি চরিত্রের কথা মনে মনে ভাবতাম। বলতে পারেন এটা আমার একটা স্বপ্নের চরিত্র। এ ধরনের একটি চরিত্রে কাজ করতে যাচ্ছি ভেবেই নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে।’মিম আরও বলেন, লাবণ্য ও বনলতা নাটকটি ছাড়া তিনি এরই মধ্যে শহীদুজ্জামান সেলিমের পরিচালনায় ‘লোহার কানন’ নামে একটি নাটকে র্যাম্প মডেলের চরিত্রে অভিনয় করেছেন। তিনি বর্তমানে নুরুল আলম আতিকের পরিচালনায় একটি টেলিছবির কাজে নরসিংদী আছেন। এতে তিনি হিল্লোলের বিপরীতে কাজ করছেন।