বনানী মাঠে আজ সারা দিন বৈশাখী উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পয়লা বৈশাখ উপলক্ষে বনানীর কামাল আতাতুর্ক এভিনিউ ও ২৭ নম্বর সড়কসংলগ্ন মাঠে আজ দিনব্যাপী দেশীয় ঐতিহ্যের নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে গান গাইবেন ব্যান্ডদল অর্থহীন, মাইলস ও ওয়ারফেইজ। এ ছাড়া সংগীতশিল্পী শফি মন্ডল, কোনাল ও বুশরা জেবিনসহ আরও অনেকেই গান গাইবেন।
সকাল ১০টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই অনুষ্ঠান চলবে। অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত। সারাদিনব্যাপী এই অনুষ্ঠান কানেকটিং এইজ ও অরেঞ্জ ৩৬০ লিমিটেড’র উদ্যোগে হচ্ছে। বিজ্ঞপ্তি।