বনেধ শুটিংও বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্বালানি তেল, গ্যাস ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে গত সোমবার ভারত জুড়ে বন্ধ্ পালিত হয়েছে। এর প্রভাব পড়েছে মুম্বাইয়ের চলচ্চিত্রশিল্পে। সোমবার বেশ কিছু ছবির শুটিং বাতিল করে দেওয়া হয়। দাদাসাহেব ফালকে চিত্রনগরে ওই দিন কোনো শুটিং হয়নি। শহরতলির বিভিন্ন স্টুডিওতে টিভি নাটকের শুটিংও বাতিল করে দেওয়া হয়। চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, বনেধর কারণে কলাকুশলীরা আসতে পারেননি। তাই শুটিং শিডিউল বাতিল করা হয়েছে। বন্ধ্ সম্পর্কে অভিনেতা অনুপম খের ও অভিনেত্রী বিপাশা বসুর মন্তব্য, জিনিসপত্রের দাম অস্বাভাবিক বেড়ে গেছে। তাই বলে বন্ধ্ ডেকে জাতীয় এ সমস্যার সমাধান হবে না। ওয়েবসাইট।