বন্ড (অব.)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিয়ার্স ব্রুসনান
পিয়ার্স ব্রুসনান

আর সব পেশার অনেকেই অবসরের পরও নিজেদের নামের আগে-পিছে পেশার কথাটি উল্লেখ করেন। অবশ্য ব্র্যাকেটের মধ্যে ‘অব.’ বা ‘অবসরপ্রাপ্ত’ কথাটি থাকে। তাহলে জেমস বন্ডই বা তা করতে পারবেন না কেন? পিয়ার্স ব্রুসনান যে নিজ মুখেই স্বীকার করছেন, এখনো বন্ডের ঘোর থেকে বেরিয়ে আসতে পারেননি। ২০০২ সালে সর্বশেষ বন্ডের ভূমিকায় অভিনয় করেছিলেন। ছবির নাম ডাই অ্যানাদার ডে। এরপর মুকুটটা ড্যানিয়েল ক্রেগের মাথায় পরিয়ে দিয়েছেন। কিন্তু এখনো ব্রুসনান বলতে যেন বন্ডের কথাই মনে পড়ে সবার আগে। বিষয়টি অবশ্য স্বাভাবিকভাবেই নিয়েছেন এই ৬০ বছর বয়সী। বলেছেন, শন কনোরিকে একই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে দেখেছেন। তাঁর বেলাতেও যে একই ঘটনা ঘটবে, সেটা তিনি জানতেনই।