বন্ড গার্ল এবার রক্তচোষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিত্যক্ত এক খামারবাড়িতে এসে আশ্রয় নিয়েছে মা-মেয়ে। ২০০ বছরের বেশি তাদের বয়স। মানুষের রক্তই তাদের খাবার। গোপন এই কথাটা জানাজানি হয়ে গেলে কী ঘটতে পারে! এমনই এক গল্পের ছবিতে এবার অভিনয় করছেন বন্ড গার্ল জেমা আর্টারটন। বাইজ্যানটিয়াম নামের এই ছবিতে রক্তচোষা মায়ের ভূমিকায় কাজ করছেন তিনি। এই ছবিকে তিনি তুলনা করেছেন টম ক্রুজ ও ব্র্যাড পিট অভিনীত ইন্টারভিউ উইথ দ্য ভ্যাম্পায়ার ছবির সঙ্গে। জেমা বললেন, ‘দুই ভ্যাম্পায়ার একসঙ্গে বাস করে। ছবিতে আমার চরিত্রটা কিছুটা টম ক্রুজের মতোই।’ এএনআই।