বন্ড গার্লের সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্ড গার্ল হওয়া সৌভাগ্যের ব্যাপার—মানতেই হবে। আবার উল্টোটাও হয়েছে অনেকের ক্ষেত্রে। বন্ড গার্ল হিসেবে আবির্ভূত হওয়ার পরও ক্যারিয়ারের রাস্তা দীর্ঘ হয়নি অনেকেরই। ব্যতিক্রম টেরি হ্যাচার, হ্যালি বেরি, ডায়ানা রিগ কিংবা কিম ব্যাসিঞ্জার। এবার এই দলে ভেড়ার সুযোগ পাচ্ছেন স্কাইফল ছবির বন্ড গার্ল বেরেনাইস মার্লোহে। বিখ্যাত পরিচালক টেরেন্স মালিকের ছবিতে অভিনয় করছেন এই ফরাসি অভিনেত্রী। সবচেয়ে বড় বিষয়, নাম ঠিক না হওয়া এই ছবিতে আরও অভিনয় করছেন ক্রিশ্চিয়ান বেল, কেট ব্লশেট, মাইকেল ফেসবেন্ডার, রায়ান গসলিং, রুনি মারা ও নাটালি পোর্টম্যান। পিটিআই।