বন্ড ভিলেন হাভিয়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেই ছোটবেলায় হাভিয়ের বারদেম সিনেমা হলে গিয়ে দেখেছিলেন জেমস বন্ড সিরিজের ছবি। তখন কস্মিন্কালেও ভাবেননি, এই সিরিজের ছবিতে অভিনয়ের সুযোগ আসবে। স্প্যানিশ অভিনেতা হাভিয়ের বারদেমকে দেখা যেতে পারে বন্ড সিরিজের ছবিতে। না, বন্ড নয়, ভিলেন চরিত্রে দেখা যেতে পারে তাঁকে বন্ড সিরিজের ২৩তম ছবিতে। ছবিটি মুক্তি পাওয়ার কথা ২০১২ সালে। যদি ঠিকঠাক চুক্তি স্বাক্ষর হয়, তবে ড্যানিয়েল ক্রেগের বিরুদ্ধে পর্দায় লড়াইয়ে নামবেন অস্কার বিজয়ী এই অভিনেতা। ওয়েবসাইট।