বন্ড সিরিজের নতুন ছবি ‘স্কাইফল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেমস বন্ড সিরিজের নতুন ছবি ‘স্কাইফল’। ০০৭ সিরিজের এই সিনেমায় বন্ড চরিত্রে তৃতীয়বারের মতো অভিনয় করবেন ড্যানিয়েল ক্রেইগ। আর সহশিল্পী দুই অভিনেত্রী হলেন বার্নেসি মার্লো এবং নাওমি হ্যারিস। এটি জেমস বন্ড সিরিজের ২৩তম প্রযোজনা।১৯৯৯ সালে আমেরিকান বিউটি সিনেমার জন্য অস্কার পাওয়া পরিচালক স্যাম মেন্ডিস বন্ড সিরিজের এই ‘স্কাইফল’ সিনেমাটি পরিচালনা করবেন। মেন্ডিস বলেন, ‘কাহিনি অনুযায়ী বন্ড লন্ডন, চীন, তুর্কি ও স্কটল্যান্ডে যাবেন।’তা ছাড়া এই সিনেমায় বন্ডের বস হিসেবে দেখা যাবে ড্যাম জুডি ডেন্সকে। বন্ড সিরিজের এই পর্বে খল চরিত্রের অভিনয় করবেন রালফ ফিয়ানস, আলবার্ট ফিনি এবং হাভিয়ার বারডেম।০০৭ সিরিজের এই পর্বটি যুক্তরাজ্যে মুক্তি পাবে ২০১২ সালের ২৬ অক্টোবর। বিবিসি।