বন্ডকন্যা পেনেলোপে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেনেলোপে ক্রুজ
পেনেলোপে ক্রুজ

তবে কি বন্ডগার্ল চরিত্রে অভিনয়ের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে পেনেলোপে ক্রুজের? নতুন বন্ড ছবির অভিনেতা-অভিনেত্রীদের একটি তালিকা ফাঁস হয়ে গেছে। সেই তালিকা সত্যি হলে নতুন বন্ডকন্যার ভূমিকায় দেখা যাবে এই স্প্যানিশ অভিনেত্রীকে। ৩৯ বছর বয়সী অস্কারজয়ী এই অভিনেত্রী দুই সুইডিশ প্রতিযোগীকে পেছনে ফেলে বন্ডকন্যার চরিত্রটি বাগিয়ে নিয়েছেন বলেই খবর।
২০১২ সালে মুক্তি পেয়েছিল বন্ড সিরিজের সর্বশেষ ছবি স্কাইফল। নতুন ছবির প্লট এখনো জানা যায়নি। তবে পরিচালকের দায়িত্ব নিচ্ছেন স্যাম মেন্ডেস। এএনআই।