বন্ডের খলনায়িকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্ড সিরিজের পরবর্তী ছবিতেও থাকছেন অভিনেতা ড্যানিয়েল ক্রেগ। তবে দোদুল্যমানতা দেখা দিয়েছে অভিনেত্রী র্যাচেল ভাইৎসকে নিয়ে। অস্কারজয়ী ৪০ বছর বয়সী এই ব্রিটিশ সুন্দরী বন্ডগার্ল নাকি প্রধান ভিলেনের ভূমিকায় অভিনয় করবেন, সেটা এখনো চূড়ান্ত হয়নি। তবে একটি সূত্র নিশ্চিত করেছে, ছবিতে র্যাচেলকে খল চরিত্রেই দেখা যাবে। ঘটনা সত্যি হলে র্যাচেলই হবেন জেমস বন্ড ছবির প্রথম ও প্রধান নারী-ভিলেন। এর আগে সব কটি ছবিতে প্রধান খলনায়কের চরিত্রটি পুরুষের জন্য বাঁধা ছিল। ওয়েবসাইট।