বন্ডের নতুন বাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাপক দরকষাকষি এবং প্রতিযোগিতা হয়েছে। খরচ হয়েছে প্রায় দুই মিলিয়ন ডলার। অবশেষে বিলাসবহুল বাড়িটির মালিক হয়েছেন ড্যানিয়েল ক্রেগ। নিউইয়র্কের ধনকুবেরদের এলাকা হিসেবে পরিচিত ট্রাইবেকায় এই বাড়িটিকেই নিজের জন্য সবচেয়ে মানানসই বলে মনে করছেন এই জেমস বন্ড তারকা। এখানে ড্যানিয়েলের প্রতিবেশী হিসেবে আছেন জাস্টিন টিম্বারলেক ও মারায়া ক্যারির মতো তারকারা। ২০০৮ সালে সাত মিলিয়ন ডলার খরচ করে ক্রেগ লন্ডনের রিজেন্ট পার্কে আরেকটি বাড়ি কিনেছিলেন। ওয়েবসাইট।