বন্ডের বিয়ে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুজব বেরিয়েছিল, বন্ডতারকা ড্যানিয়েল ক্রেগ লুকিয়ে বিয়ে করেছেন। পাত্রী জাপানি বান্ধবী সাসুকি মিশেল। গুজব আরও জোরালো রূপ নেয় ক্রেগের অনামিকায় সোনার আংটি দেখার পর। ওদিকে সাসুকির মধ্যমাতেও দেখা মেলে সোনার আংটির। তবে যা শোনা গেছে, তা সত্যি? ক্রেগের মুখপাত্র জানিয়েছেন, এটা একান্তই তাঁদের ব্যক্তিগত ব্যাপার। তবে বিয়ে করলে তা গোপন রাখার কোনো কারণ নেই। অবশ্যই সবাইকে তা জানিয়েই করবেন ক্রেগ। ক্রেগের অন্য একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ক্রেগ বিয়ে করলে সাসুকিকেই করবেন। এ বিষয়ে কখনোই কোনো লুকোচুরির মধ্যে যাননি তিনি। তবে বিয়েটা প্রচারমাধ্যমের চোখের আড়ালেই করতে চান তিনি। ওয়েবসাইট।