বন্দনার 'স্বপ্নে পাওয়া অতৃপ্ত ইচ্ছা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্দনা
বন্দনা

পুরো নাম সিঁথি চক্রবর্তী। চলচ্চিত্র-ব্যক্তিত্ব প্রয়াত সুভাষ দত্ত আদর করে নাম রেখেছিলেন বন্দনা। বলেছিলেন, ‘দেখিস, এই নামেই তোর জয় হবে।’ ফার্মেসিতে স্নাতকোত্তর পর্যায়ের ছাত্রী বন্দনা গান করছেন। ফাহিম মিউজিক থেকে এসেছে তাঁর গাওয়া আধুনিক গানের অ্যালবাম। নাম স্বপ্নে পাওয়া অতৃপ্ত ইচ্ছা।
চার বছর বয়সে নিতাই কুণ্ডুর কাছে গানে হাতেখড়ি বন্দনার। প্রাতিষ্ঠানিকভাবে শিখেছেন রমলা সাহার গীতায়নে। এরপর শাস্ত্রীয়সংগীত শিখেছেন সুব্রত ধর এবং অনুপ বড়ুয়ার কাছে। এখন তালিম নিচ্ছেন ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের সংগীতগুরু সৌরভ নাহারের কাছে।