বন্দী পরিচালকের মুক্তি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলচ্চিত্র উৎসব মানেই তারকাদের মেলা, ছবি দেখা, পুরস্কার হাতে ছবির জন্য পোজ দেওয়া নয়। কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মতো বড় মাপের এমন উৎসবে মানবতার কথাও উচ্চারিত হয়। কারাবন্দী ইরানি চলচ্চিত্র পরিচালক জাফর পানাহির মুক্তির দাবি জানিয়েছেন বিশ্বের বড় তারকারা। এবারের উৎসবে বিচারক হিসেবে থাকার কথা ছিল তাঁর। কারাগার থেকে পানাহির পাঠানো একটি বার্তা গত শনিবার উৎসবে পড়ে শোনানো হয়। সেখানে নিজেকে নির্দোষ দাবি করেন এই পরিচালক। পানাহির বিরুদ্ধে অভিযোগ, ২০০৯ সালে দেশটির বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে তিনি একটি ছবি বানিয়েছেন। এ অভিযোগে গত ১ মার্চ থেকে তিনি কারাবন্দী আছেন। ওয়েবসাইট।