বন্দুক নিয়ে আসবেন কঙ্গনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাংস্টারের স্ত্রীর চরিত্র দিয়ে অভিনয় শুরু তাঁর। এবার নিজেই বনে যাচ্ছেন গ্যাংস্টার। নতুন পরিচালক সাই কবিরের প্রথম ছবিতে এমনই চরিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন কঙ্গনা রনৌত। এক নারী ডাকাতকে কেন্দ্র করে এগিয়েছে এই ছবির গল্প। ভারতের মধ্যপ্রদেশে শুটিং হবে ছবিটির। এই চরিত্রে অভিনয় করার কথা ছিল টাবুর। তবে শেষে সুযোগ পান কঙ্গনা। উয়ো লামহে ছবির আবেগপ্রবণ অভিনয়শিল্পী, তনু ওয়েডস মনুর চটপটে মেয়ে—সব ধরনের চরিত্রই ভালোমতো সামলেছেন তিনি। এবার তাঁকে বন্দুক হাতে প্রতিশোধের নেশায় ছুটতে দেখা যাবে। আর এর পরই কঙ্গনাকে হতে হবে সুপারওমেন। আগামী বছর দিওয়ালিতে মুক্তি পাবে হূতিক রোশন ও প্রিয়াংকা চোপড়ার সঙ্গে তাঁর ছবি কৃষ থ্রি। মিড-ডে।