বন্দুক-সংস্কৃতির বিরুদ্ধে বারাক ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বারাক ওবামা
বারাক ওবামা

হলিউডের অ্যাকশন ছবি সারা বিশ্বে ভীষণ জনপ্রিয়। কিন্তু দেদার গোলাগুলি আর রক্তপাতের দৃশ্যগুলো ছোটদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। যুক্তরাষ্ট্রে মাঝেমধ্যেই বন্দুকধারীর গুলিতে এক বা একাধিক মানুষের নিহত হওয়ার ঘটনাও ঘটে চলেছে। এবার বিষয়টি নিয়ে সোচ্চার হলে বারাক ওবামা।
মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ‘বন্দুকের সন্ত্রাসের বিষয়টি যখন আসে, আমাদের নিশ্চিত হতে হবে যে আমরা এটিকে গৌরবের সঙ্গে উপস্থাপন করছি না। কারণ, যে গল্প আপনারা বলছেন, সেটা আমাদের শিশুদের জীবন ও আচারে প্রভাব ফেলছে।’
ড্রিমওয়ার্কসের একটি অনুষ্ঠানে বক্তব্য দিতে আসা ওবামা বলেছেন, মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী তাঁর সরকার কোনো নিয়মের শিকলে বেঁধে ফেলতে চায় না চলচ্চিত্রকে। তবে নির্মাতারাও যেন সমাজের প্রতি তাঁদের দায়বদ্ধতার কথা ভুলে না যান। পিটিআই।