বন্ধ হচ্ছে ‘মুক্তি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলিস্তান, নাজ, মল্লিকা, শাবিস্তান ও মুনের পর রাজধানীর আরও একটি প্রেক্ষাগৃহ বন্ধ হচ্ছে। ১ আগস্ট থেকে রায়েরবাজারের মুক্তি প্রেক্ষাগৃহের রুপালি পর্দায় আর কোনো ছবি দেখা যাবে না। বৃহস্পতিবার মুক্তি প্রেক্ষাগৃহের স্বত্বাধিকারী নাদের খান বলেন, ‘দীর্ঘদিন থেকেই সিনেমা-সংকটের কারণে ভর্তুকি দিয়ে প্রেক্ষাগৃহটি চালাতে হচ্ছে। কিন্তু এভাবে আর কত দিন? ভালো ছবিও পাচ্ছি না, তাই দর্শকও আসছে না।’ তিনি আরও বলেন, ‘সরকার ও সংশ্লিষ্ট মহলের নজরে আনার জন্যই আমি প্রেক্ষাগৃহ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি। সরকার যদি ভারতীয় চলচ্চিত্র প্রদর্শনের অনুমতি দেয়, তাহলে হয়তো আবার প্রেক্ষাগৃহ চালু করতে পারি। তা না হলে মুক্তি বন্ধ থাকবে।’