বন্ধু সদস্য সংগ্রহ করছে প্রাঙ্গণে মোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা নতুন বছরকে সামনে রেখে আবার বন্ধু সদস্য সংগ্রহ শুরু করেছে প্রাঙ্গণে মোর। ২৫ বৈশাখ পর্যন্ত চলবে এই কার্যক্রম। দুই বছর আগে মুহম্মদ জাফর ইকবালকে বন্ধু সদস্য করার মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু করে নাটকের দল প্রাঙ্গণে মোর। এরপর বন্ধু সদস্য হয়েছেন মামুনুর রশীদ, শহীদুল্লাহ ফরায়েজী, ঝুনা চৌধুরী, মীর সাব্বির প্রমুখ। আজীবন বন্ধু সদস্য হিসেবে সন্মানিত করা হয়েছে আলোক পরিকল্পক ঠান্ডু রায়হান, সেট ডিজাইনার ফয়েজ জহির ও নাট্যজন আরিফ হায়দারকে। জানা গেছে, এরই মধ্যে এই সংগঠনের বন্ধু সদস্য হয়েছেন বিভিন্ন পেশার ১৭৮ জন। এবার তৃতীয়বারে মতো এই কার্যক্রম আয়োজন করা হচ্ছে।প্রাঙ্গণে মোর দলের পরিচালক অনন্ত হিরা জানান, সাধারণ মানুষ ও দর্শকদের মঞ্চনাটকের সঙ্গে সম্পৃক্ত করার জন্যই বন্ধু সদস্য কার্যক্রম চালু করা হয়েছে। এতে মঞ্চনাটকে নতুন দর্শক তৈরিতে সাহায্য করছে। বন্ধু সদস্যদের নিয়ে বছরে একবার পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।