বন্ধু হারানোর ৪ বছর পূর্তি স্মরণ করলেন শাহরুখ!
ক্যাটরিনা কাইফের জন্মদিনের পার্টিতে যোগ দিতে ২০০৮ সালের ১৬ জুলাই বান্দ্রার অলিভ নৈশ ক্লাবে হাজির হয়েছিলেন শাহরুখ ও সালমান খান। সেখানে বাগিবতণ্ডার জের ধরেই বন্ধু থেকে চিরশত্রুতে পরিণত হন তাঁরা। এরপর কেটে গেছে চার চারটি বছর। সম্প্রতি সেই একই তারিখে একই নৈশ ক্লাবে হাজির হয়েছিলেন শাহরুখ। সেখানে বলিউডের অভিনেত্রী আনুশকা শর্মাকে নিয়ে নৈশভোজ সেরেছেন তিনি। এর পরিপ্রেক্ষিতে অনেকেই মন্তব্য করেছেন, তবে কী বন্ধু সালমানকে হারানোর চার বছর পূর্তি স্মরণ করতেই শাহরুখের এ উদ্যোগ! চার বছর আগে একে অপরের খুবই কাছের বন্ধু ছিলেন শাহরুখ ও সালমান। কিন্তু ক্যাটরিনার জন্মদিনের পার্টিতে বিবাদে জড়িয়ে তাঁদের বন্ধুত্বে ফাটল ধরে। সেই থেকে আজ অবধি তাঁদের মধ্যে সাপে-নেউলে সম্পর্ক। দুঃখজনক সেই ঘটনার চার বছর পর সম্প্রতি একই তারিখে বান্দ্রার অলিভ নৈশ ক্লাবে হাজির হন শাহরুখ। শুধু তাই নয়, সেখানে তিনি বেছে নেন সেই একই আসন যে আসনটিতে বসে চার বছর আগে প্রিয় বন্ধু সালমানকে হারিয়েছিলেন। শাহরুখের এ উদ্যোগকে কাকতালীয় ভাবতে মোটেও রাজি নন বলিউডপাড়ার বাসিন্দারা। তাঁদের মতে, দুঃখজনক সেই দিনটি স্মরণ করতে শাহরুখ ইচ্ছা করেই এমনটা করেছেন।