বন্ধুত্বে ফাটল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হিন্দি ছবির গানের ভুবনে গীতিকার সমির ও সুরকার প্রীতম অন্যতম সফল জুটি। ধুম, ধুম টু, গোলমাল, গরম মসলা—এমন অনেক ছবিতেই তাঁরা শ্রোতামাতানো গান উপহার দিয়েছেন। কিন্তু হালে তাঁদের বন্ধুত্বে ফাটল ধরেছে। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে নাকি পরস্পরকে তাঁরা এড়িয়ে চলছেন। কিছুদিন আগে প্রযোজক রমেশ তৌরানি সমিরকে ডাকেন রেস টু ছবির গানের ব্যাপারে আলোচনা করতে। এ সময় প্রীতমের সঙ্গে কাজ করার ব্যাপারে সমিরের অনীহা দেখা যায়। তবে তিনি সম্পর্কের অবনতির কথা সরাসরি তৌরানিকে বলেননি। পরে অবশ্য সমির স্বীকার করেন প্রীতমের সঙ্গে তাঁর বন্ধুত্ব আর নেই। তিনি বলেন, ‘মনে হচ্ছে, প্রীতম অন্য কারও সঙ্গে কাজ করতে চান, আমার সঙ্গে নয়।’ তাঁদের সম্পর্কে এই ফাটল ধরার কারণ জানা যায়নি। ওয়েবসাইট।