বন্ধুত্বের গণ্ডিতেই দিনো-কেলি
বলিউড অভিনেত্রী লারা দত্ত বিয়ের পিঁড়িতে বসছেন ১৭ জানুয়ারি। বর টেনিস তারকা মহেশ ভূপতি। এরই মধ্যে তাঁদের দুজনের বাগদান সম্পন্ন হয়েছে। ধারণা করা হচ্ছে, বিয়েতে বন্ধু-বান্ধব ও আত্মীয়স্বজন মিলে প্রায় ৩০০ জন অতিথি উপস্থিত থাকবেন। এত অতিথির মাঝে থাকছেন না শুধু লারার একসময়ের দুই প্রেমিক এবং ভালো বন্ধু দিনো মোরিয়া ও কেলি দরজি। এঁদের কাউকে অবশ্য বিয়েতে নিমন্ত্রণ করাও হয়নি।সম্প্রতি কারণ জোহরের ‘কফি উইথ করন' অনুষ্ঠানে এ বিষয়টি আরও পরিষ্কার হয়। অনুষ্ঠানে লারা বলেন, ‘দিনো ও কেলি দুজনেই এখনো আমার ভালো বন্ধু। আমি আসলে পুরোনো বিষয়গুলো নিয়ে এখন আর মাথা ঘামাতে চাই না। তা ছাড়া এ ধরনের অনুষ্ঠানে এই দুজনের উপস্থিতি হয়তো বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করতে পারে। তাই দিনো ও কেলিকে বিয়ের অনুষ্ঠানে দাওয়াত দেওয়া থেকে বিরত আছি।'উলে্লখ্য, বলিউডের আলোচিত এ অভিনেত্রীর সঙ্গে দিনো মোরিয়ার বন্ধুত্ব একেবারে স্কুল পর্যায় থেকেই। তারপর দুজনের বন্ধুত্ব প্রেমের সম্পর্কে রূপ নেয়। তা ছাড়া কেলি দর্জির সঙ্গেও লারা দত্তের প্রায় ১০ বছরের প্রেমের সম্পর্ক ছিল বলে জানা গেছে।