বন্ধুসভার পাঠচক্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো চট্টগ্রাম বন্ধুসভার আয়োজনে গতকাল বিকেল পাঁচটায় পাঠচক্রের আয়োজন করা হয়। চট্টগ্রাম কার্যালয়ে আয়োজিত পাঠচক্রে প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত মতিউর রহমান সম্পাদিত বাংলাদেশের নায়কেরা: সফলদের স্বপ্নগাথা  বই নিয়ে আলোচনা হয়।

বন্ধুসভার পাঠাগারবিষয়ক সম্পাদক জয়শ্রী মজুমদারের সঞ্চালনায় পাঠচক্রে অংশ নেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী, বন্ধুসভার উপদেষ্টা মিনহাজ হোসাইন, সঞ্জয় বিশ্বাস, সাধারণ সম্পাদক জাকিয়া কবির, সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম তানভীর প্রমুখ।