বন্ধুহীন শাহরুখ খান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহরুখ খান ‘রা ডট ওয়ান’ ছবির নানা ধরনের প্রচারণার কাজ করছেন। সম্প্রতি ছবিটি নিয়ে পার্টির আয়োজনও করেছিলেন তিনি। অনুষ্ঠানের একপর্যায়ে তিনি হঠাত্ বলে ওঠেন তাঁর কোনো বন্ধুবান্ধব নেই। এত বড় মাপের একজন অভিনেতা, তাঁর কোনো বন্ধুবান্ধব থাকবে না তা কি হয়?পরক্ষণে শাহরুখ খান নিজেই বিষয়টি পরিষ্কার করেন। তিনি বলেন, ‘আমি আসলে মজা করেই নিজেকে বন্ধুহীন বলেছিলাম। আমার অনেক বন্ধুবান্ধব রয়েছে এমনকি বিশ্ব বন্ধু দিবস আমার কাছে বেশ উপভোগ্য। প্রায় সব বন্ধু দিবসে আমি বন্ধুবান্ধবদের সঙ্গে আনন্দ-উল্লাসে মেতে থাকি। এবারের বন্ধু দিবসে আরও নতুন কিছু বন্ধুর সঙ্গেও আমার পরিচয় ঘটবে।’বছর ঘুরে আবারও আসছে বিশ্ব বন্ধু দিবস। ৭ আগস্ট দিবসটি পালনের জন্য বন্ধুপ্রেমী সব মানুষ উদগ্রীব হয়ে আছেন। ঠিক তাঁর আগমুহূর্তে হঠাত্ বলিউড অভিনেতা শাহরুখ খানের এ ধরনের কথায় অনুষ্ঠানে উপস্থিত সবাই তাত্ক্ষণিকভাবে বেশ অবাকই হন। ওয়েবসাইট।