বন্যা মির্জার চার নম্বর চলচ্চিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্যা মির্জা আবারও চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন। নাম হেডমাস্টার। আজ মঙ্গলবার থেকে পুবাইলে শুটিংয়ে অংশ নেবেন তিনি। সরকারি অনুদান পাওয়া এই ছবির পরিচালক দেলোয়ার জাহান।বন্যা মির্জা বলেন, ‘সবার আগ্রহের কারণে ছবিটিতে কাজ করছি। চিত্রনাট্য পড়ার পর চরিত্রটি খুব ভালো লেগেছে।’পরিচালক দেলোয়ার জাহান বলেন, ‘হেডমাস্টার ছবির শুরুতে দেখা যাবে বন্যা মির্জা বাসার কাজের মেয়ে। এরপর ঘটনাক্রমে তিনি একদিন শিক্ষামন্ত্রী হয়েছেন। চরিত্রটির জন্য বন্যাকে উপযুক্ত মনে হয়েছে।’হেডমাস্টার ছবিতে নাম-ভূমিকায় অভিনয় করছেন আলমগীর আর তাঁর স্ত্রীর চরিত্রে আছেন সুবর্ণা মুস্তাফা। বন্যা মির্জা প্রথম চলচ্চিত্রে অভিনয় করেন ২০০২ সালে। মোরশেদুল ইসলাম পরিচালিত ছবিটির নাম শরৎ ’৭১। তাঁর অন্য দুটি ছবি হলো, তানভীর মোকাম্মেলের রাবেয়া এবং বদরুল আনামের খণ্ডচিত্র ’৭১।