বন্যা মির্জার বিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনয়শিল্পী বন্যা মির্জা বিয়ে করেছেন। গতকাল শুক্রবার সকালে সুবর্ণা মুস্তাফা প্রথম খবরটি জানান মুঠোফোনে। পাত্র মানস চৌধুরী। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃতত্ত্ব বিভাগের শিক্ষক।সুবর্ণা মুস্তাফা জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টা নাগাদ বিয়ে নিবন্ধক প্রাণেশ সমাদ্দারের কার্যালয়ে বন্যা ও মানস চৌধুরীর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন আনু মুহাম্মদ, সুবর্ণা মুস্তাফা, শামসুল আলম, ওয়াহিদা মল্লিক, আফসানা মিমি, সারা গুলশান এবং দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা।বিয়ের ঘণ্টাখানেক পর মুঠোফোনে কথা হয় বন্যা মির্জার সঙ্গে। অনুভূতি জানাতে গিয়ে তিনি বললেন, ‘অবশ্যই ভালো লাগছে।’বন্যা জানালেন, বছরখানেক আগে বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে একটি অনুষ্ঠানে মানস চৌধুরীর সঙ্গে তাঁর প্রথম পরিচয় হয়। তবে বিয়ের সিদ্ধান্তটা হঠাৎ করেই হয়েছে। অধ্যাপনার পাশাপাশি মানস চৌধুরী বিভিন্ন পত্রিকা ও প্রকাশনায় লেখালেখি করেন।খুব শিগগির তাঁদের বাইরে কোথাও বেড়াতে যাওয়ার সম্ভাবনা নেই। বন্যা বললেন, ‘হাতে এখন অনেক কাজ। সেগুলো গোছাতে হবে। আর মানস চৌধুরীরও ছুটি নেওয়ার ব্যাপার আছে।’