বন্যাকে ‘সংগীত সম্মান পুরস্কার’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেজওয়ানা চৌধুরী বন্যাকে এবার কলকাতায় ‘সংগীত সম্মান পুরস্কার’ দেওয়া হবে। ৫ এপ্রিল বিকেলে নেতাজি ইনডোর স্টেডিয়ামে বন্যার হাতে এ পুরস্কার তুলে দেবেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গেছে, পশ্চিমবঙ্গের সংস্কৃতি মন্ত্রক আয়োজন করেছে ‘সংগীত মেলা ২০১৩’। এই আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে নেতাজি ইনডোর স্টেডিয়ামে বন্যার হাতে এ পুরস্কার তুলে দেওয়া হবে।বন্যা বলেন, ‘আমি খুবই আনন্দিত। আমাকে এই সম্মান দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই।’বন্যা জানান, এ অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য তিনি ৪ এপ্রিল কলকাতা যাচ্ছেন।