বন্যার গান নিয়ে অ্যালবাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা থেকে বেরিয়েছে রেজওয়ানা চৌধুরী বন্যার অ্যালবাম সকাল সাঁজে। এটি প্রকাশ করেছে সাউন্ডটেক। বন্যা বললেন, ‘নানা ব্যস্ততার কারণে অনেক দিন নতুন কোনো অ্যালবামের কাজ করতে পারিনি। সকাল সাঁজে অ্যালবামের কাজও করেছিলাম অনেক বছর আগে। জানি না, কেন এত দিন পর তারা অ্যালবামটি প্রকাশ করল। তবে এই সময় অ্যালবামটি বাজারে এসে ভালোই হলো, এই শুভক্ষণে রবীন্দ্রনাথের সুন্দর সুন্দর কিছু গান নতুন করে শুনতে পাবে সবাই।’সকাল সাঁজে অ্যালবামে বন্যা গেয়েছেন ১৬টি গান। গানগুলোর প্রশিক্ষক ছিলেন কণিকা বন্দ্যোপাধ্যায় আর সংগীতায়োজন করেছেন রামকৃষ্ণ পাল।