বন্যার ৫৯টি গান নিয়ে ‘কবিপ্রণাম’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবীন্দ্রসংগীতের পূজা, প্রেম, প্রকৃতি (বর্ষা ও বসন্ত) এবং বিচিত্র পর্যায়ের গান গেয়েছেন রেজওয়ানা চৌধুরী বন্যা। রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবর্ষ উপলক্ষে চার সিডির অডিও অ্যালবাম প্রকাশ করেছে ভারতের আটলান্টিস মিউজিক। নাম কবিপ্রণাম। এখানে রয়েছে পূজা পর্যায়ের ১৪টি, প্রেম পর্যায়ের ১৫টি, প্রকৃতির ১৬টি ও বিচিত্র পর্যায়ের ১৪টি গান।অ্যালবামটির ব্যাপারে রেজওয়ানা চৌধুরী বন্যা বললেন, ‘অ্যালবামটি প্রকাশের ব্যাপারে আমিও শুনেছি। আমার পরিচিত কয়েকজন গানগুলোর ব্যাপারে প্রশংসা করেছেন। কারণ, একসঙ্গে অনেক গান তাঁরা শুনতে পারছেন। তবে আমি তো আটলান্টিস মিউজিকের জন্য ও রকম কোনো অ্যালবাম করিনি। আমার ধারণা, বাংলাদেশের কোনো প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ওরা গানগুলো সংগ্রহ করেছে।’অ্যালবামটি পাওয়া যাচ্ছে এলিফ্যান্ট রোডের গানের ডালিতে।