বব ডিলানের গানের মূল্য ৪ লাখ ডলার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাঁচ দশক ধরে মার্কিন সংগীত আকাশে জ্বলজ্বল করে জ্বলছেন বব ডিলান (৬৯)। তাঁর লেখা ও গাওয়া অসংখ্য গান আজও কোটি ভক্তের হূদয়ে আলোড়ন তোলে। সেই বব ডিলানের নিজের হাতের লেখা একটি গান সম্প্রতি নিলামে তোলা হয়। ষাটের দশকে গানটি লিখেছিলেন খ্যাতিমান এই তারকা। ‘দ্য টাইমস আর আ-চ্যাঞ্জিন’ শিরোনামের গানটি বব ডিলান এক টুকরো কাগজে লিখেছিলেন। সেই এক টুকরো কাগজই সম্প্রতি নিউইয়র্কের সোথেবির নিলামঘরে চার লাখ ২২ হাজার ৫০০ ডলারে বিক্রি হয়েছে। আয়োজকেরা ধারণা করেছিলেন গানটি দুই থেকে তিন লাখ ডলারে বিক্রি হবে। ওয়েবসাইট।