ববিতা হাসপাতালে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন ববিতা। গতকাল রোববার দুপুরে তাঁর ছোট বোন চম্পা জানান, ববিতা জন্ডিসে আক্রান্ত হয়েছেন। তাঁকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, ববিতা বেশ কিছুদিন থেকেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন। আর তাই কোনো ছবির শুটিংয়ে অংশ নিতে পারেননি। চম্পা বলেন, ‘আপুর শরীরটা বেশ কিছুদিন থেকেই ভালো যাচ্ছে না। বাসায় থেকেই চিকিৎসকের কাছ থেকে পরামর্শ নিয়েছেন। কিছু পরীক্ষা করার পর জানা গেছে, তিনি জন্ডিসে আক্রান্ত হয়েছেন। চিকিৎসকের পরামর্শে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’