ববিতার জন্মদিনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জন্মদিনের আনুষ্ঠানিকতা ছিল না। সারাটা দিন তিনি বাসায়ই কাটিয়েছেন। দুপুরবেলা সুবিধাবঞ্চিত শিশুরা এল ববিতাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে। ঘণ্টা দুয়েক শিশুরা গান করল, কেউ বা কবিতা শোনাল। এভাবেই ববিতা দিনটি কাটান। সন্তান আর বোনেরা যখন তাঁর কাছ থেকে অনেক দূরে, তখন ববিতা তাঁর জন্মদিনের একাকিত্ব কাটালেন এই ছিন্নমূল শিশুদের সংস্পর্শে এসে। ৩০ জুলাই ছিল ববিতার জন্মদিন। তিনি সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সংগঠন ডিসিআই-এর শুভেচ্ছা দূত হয়ে কাজ করছেন প্রায় এক বছর হলো।