ববির 'মাল্টা' কপাল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ববি
ববি

ইউরোপের সমুদ্রে ঘেরা ছোট্ট এক দ্বীপরাষ্ট্র —মাল্টা। দেশটির জীবনযাত্রা নিয়ে ‘মাল্টা’ নামে একটি ছবি নির্মাণ করছেন ইফতেখার চৌধুরী। ঢাকাই ছবির অভিনেত্রী ববি আছেন এ ছবিতে। ববির নতুন খবর হচ্ছে—মাল্টায় শুটিং হবে এমন আরও একটি ছবিতে সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এ ছবিটি পরিচালনা করবেন আদি। ছবির নাম যদিও এখনো ঠিক হয়নি। কিন্তু পর পর ‘মাল্টা’ ছবি আর মাল্টায় শুটিং হবে এমন নতুন ছবিতে চুক্তির পর ববিকে ‘মাল্টা’ কপাল বলাই যায় কী বলেন?


এ প্রসঙ্গে ববি বলেছেন, ‘নতুন ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছি। গল্পটি ভালো লেগেছে। আমার চরিত্রটি ঘিরেই এ ছবির গল্প তৈরি হয়েছে।

ববি জানিয়েছেন, ‘মাল্টা’ ছবির শুটিং শেষ করার পরপরই এই নতুন ছবিটির কাজ শুরু হবে। তিনি জানান, ‘মাল্টা’ ছবির জন্য ২৯ দিন ‘শিডিউল’ দিয়েছি। ১০ অক্টোবর থেকে ‘মাল্টা’ ছবির শুটিং শুরু। এ ছবির শুটিং শেষ হলেও এক সপ্তাহ পর মাল্টাতেই নতুন ওই ছবিটির কাজ শুরু হয়ে যাবে।’

ছবির পরিচালক আদি জানিয়েছেন, ছবির চিত্রনাট্যের কাজ শেষ হলেই ছবির নাম ঠিক করা হবে। তিনি বলেন, ‘ছবিটির জন্য কয়েকটি নাম মাথায় আছে। চিত্রনাট্যটি শেষ না করা পর্যন্ত বলা যাচ্ছে না।

ছবির পরিচালক এও জানিয়েছেন, এ ছবিতে ববির বিপরীতে অভিনয় করবেন বাংলাদেশের একজন নতুন মুখ। এ বছরের নভেম্বর মাসের মাঝামাঝি থেকে এই ছবির শুটিং শুরুর কথা আছে।