বরফ গলল রেখা ও জয়ার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হূদয়ের উষ্ণতায় গলতে শুরু করল এত দিনকার বরফ। দীর্ঘ সময় ধরে বচ্চন পরিবারের সঙ্গে শীতল সম্পর্ক ছিল রেখার। দুই পক্ষই এড়িয়ে চলেছে অন্যের ছায়া। গত মঙ্গলবার মুম্বাইয়ে ‘লাইফ ওকে স্ক্রিন অ্যাওয়ার্ডস ২০১৪’ অনুষ্ঠানে দেখা গেল ভিন্ন দৃশ্য। রেখা ও জয়া বচ্চন আন্তরিকভাবেই কথা বলেছেন। দুজন ধরে রেখেছিলেন দুজনের হাতও।
একসময় ভীষণ জনপ্রিয় ও সফল জুটি ছিলেন অভিমাভ বচ্চন-রেখা। কিন্তু ১৯৮১ সালে যশ চোপড়ার সিলসিলার পর তাঁরা আর জুটি বাঁধেননি। রেখা-অমিতাভের প্রেমের গুঞ্জন এবং এ নিয়ে জয়ার মন-কষাকষি তাতে ভূমিকা রেখেছিল। কিন্তু ‘লাইফ ওকে স্ক্রিন অ্যাওয়ার্ডস ২০১৪’ অনুষ্ঠানে জয়া ও রেখা একজন অন্যকে এড়িয়ে না গিয়ে হাসিমুখে কথা বলেছেন। তাতেই অনুমান করা হচ্ছে, সম্পর্কের বরফ হয়তো গলছে। আইএএনএস।