বরফ গলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সালমানের সাবেক প্রেমিকা ঐশ্বরিয়া রাই এখন অভিষেক বচ্চনের ঘরনি। সম্পর্কটা ভালো থাকে কীভাবে দুজনের? এত দিন ছিলও না। দুজনই সযত্নে এড়িয়ে চলেছেন দুজনকে। তবে সম্প্রতি ‘অ্যাশে’র ছাই উড়িয়ে দিয়ে পরস্পরের সঙ্গে হাত মিলিয়েছেন সালমান খান আর অভিষেক বচ্চন। মুম্বাইয়ের এক স্টুডিওতে দুজনই শুটিং করছিলেন। সালমান এখানেই আছেন জেনে অভিষেক তাঁর সঙ্গে দেখা করতে যান। হাত বাড়িয়ে দেন তাঁর দিকে। সালমানও তাঁকে জড়িয়ে ধরেন। এরপর নাকি অভিষেককে গাড়ি পর্যন্তও এগিয়ে দিতে গেছেন সালমান। অভিষেকের সঙ্গে এত দিন কাজ না করলেও বাবা অমিতাভ বচ্চনের সঙ্গে ভালো সম্পর্ক ছিল সালমানের। এবার কি তবে কোনো ছবিতে অভি-সালমানকে একসঙ্গে দেখা যাবে? জি নিউজ ব্যুরো।