বরাবর আমির খান...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্মাতাদের কাছে আগ্রহী লেখকেরা চিত্রনাট্য পাঠাবেন, সেটাই স্বাভাবিক। আর নির্মাতা যদি হন আমির খান স্বয়ং? তাহলে তো কথাই নেই। বাস্তবেও হয়েছে তা-ই। তারে জামিন পর ও জানে তু ইয়া জানেনা ছবির সাফল্যের পর রাশি রাশি চিত্রনাট্য জমা পড়তে শুরু করেছে আমির খানের দপ্তরে। এত এত চিত্রনাট্য পড়ার সময় নেই আমির খানের। কিন্তু লেখকেরা হতাশ হবেন, সেটাও হতে দিতে চান না তিনি। এ কারণেই বেশ কজন লোক নিয়োগ দিয়েছেন আমির। তাদের কাজ চিত্রনাট্য পড়া এবং পছন্দের চিত্রনাট্যের একটি সংক্ষিপ্ত তালিকা করে আমির খানকে জানানো। বলাই বাহুল্য, চিত্রনাট্য ভালো বোঝেন, এমন লোকের হাতেই কাজটা দিয়েছেন আমির খান। ওয়েবসাইট।