বরাবর জাহিদ হাসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহিদ হাসান
জাহিদ হাসান

আপনার প্রিয় নায়ক জাহিদ হাসান একজন রসিক মানুষ। আপনাদের পাঠানো মজার প্রশ্নের জবাব দিচ্ছেন তিনি। অসংখ্য প্রশ্নের মধ্য থেকে নির্বাচিত কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন এখানে। এই কাজটি এখন থেকে তিনি নিয়মিতই করবেন আনন্দ পাতার জন্য। এ পর্বের প্রশ্ন পাঠানোর শেষ সময় ২৪ এপ্রিল। প্রশ্নের সঙ্গে অবশ্যই নাম, ঠিকানা ও ফোন নম্বর দিতে হবে।

আপনি জাহিদ হাসান, আমিও জাহিদ হাসান। আপনি অভিনেতা তাহলে আমি কী?
জাহিদ হাসান নূর
দর্শক।
‘আজ রবিবার’ ধারাবাহিকের আনিস অথবা ‘আরমান ভাই’ ধারাবাহিকের আরমান ভাই। এর মধ্যে কোনটিকে বেছে নেবেন?
রেহান নয়ন, ময়মনসিংহ
দুইটার কাউকেই না। আমি বেছে নেব জাহিদ হাসানকে।

জাহিদ ভাইয়ের ছোট ভাই হতে চাই।
জি এম আরিফ
অবশ্যই। তুমি তো ছোট ভাই। হতে হবে কেন? আছোই।

জাহিদ কেন ‘হাসান’?
জেড এফ নাঈম জিম, টাঙ্গাইল
যেহেতু ভুল করে নাম হয়েছে জাহিদ হাসান। তবে একটা কথা বলে রাখি, মাঝে মাঝে কিন্তু কাঁদাই।

যে কারণে লোক হাসাই...
ইমরান হাসান পরশ

চরিত্রের প্রয়োজনে।

অভিনেতা জাহিদ হাসান আর ব্যক্তি জাহিদ হাসানের মধ্যে পার্থক্য কী?
জমাতুল ইসলাম, কিশোরগঞ্জ
ব্যক্তি জাহিদ হাসান মৌয়ের স্বামী আর পুষ্পিতা ও জারিফের বাবা। অভিনেতা জাহিদ হাসান কখনো আনিস, কখনো আরমান ভাই, কখনো ভণ্ড ডাক্তার আবার কখনো গায়ক মতি। কিংবা সুবর্ণা মুস্তাফা, বিপাশা হায়াত, শমী কায়সার, সারিকাসহ অনেকের স্বামী।

চাকরি, ব্যবসা-বাণিজ্য না করে অভিনয় করেন কেন?
শাহজাহান ইসলাম, রংপুর
ওই কাজগুলো চেষ্টা করেছি, হয়নি তাই। তবে হাল ছাড়িনি, এখনো চেষ্টা করে যাচ্ছি।

আপনি যদি এ মুহূর্তে প্রধানমন্ত্রী পদে থাকতেন, তাহলে কী করতেন?
আনিসুর রহমান, রংপুর
বিদেশ সফর করে বেড়াতাম।

আপনি অনেক দিন অভিনয় করছেন? আপনার কোনো অপ্রাপ্তি কিংবা দুঃখবোধ আছে?
জহির উদ্দিন লস্কর, কুমিল্লা বিশ্ববিদ্যালয়
অনেক। হা হা হা।
ভাইয়া দেখি অনেক স্লিম হয়ে গেছেন। রহস্যটা কী?
হাসিবুল নাফিউ
নায়িকারা স্লিম নায়ক পছন্দ করে, তাই চেষ্টা করে যাচ্ছি।

আপনার দাম্পত্য জীবনের অনুভূতি কী?
সবুজ মাহমুদ
সরকারি আশেক মাহমুদ কলেজ, জামালপুর
টক, ঝাল, মিষ্টি।

পর্দার প্রেম আর বাস্তবের প্রেমের মধ্যে পার্থক্য বলুন।
নাম–ঠিকানা দিতে ভুলে গেছেন!
পর্দার প্রেম সবাইকে দেখানোর জন্য আর বাস্তবের প্রেম শুধু নিজের জন্য।

সেরা প্রশ্ন
আপনি মানুষকে খুব হাসান। আপনাকে দেখেই মনে হয় মুশকিল আসান। কেউ কি আপনাকে কখনো বলেছে, মানুষটা খুব পাষাণ?
সোহেল নওরোজ, বয়রা, খুলনা
দু-একজন বলেছে (যাদের কথা তাদের মতো করে শুনিনি)।
অভিনন্দন সোহেল
আপনি পাচ্ছেন ৩০০ টাকার মুঠোফোন রিচার্জ।