বরাবর জাহিদ হাসান

মাথার চুল পাকে কেন?
হাসান আলী
সময় ফুরিয়ে আসে, তাই।
যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে। বলেন তো কাকে?
আজিম
ইটের উপর ইট
যার কথা মনে হলে
আমি হই ফিট...
তার জন্য।
আরমান ভাই বিরাট টেনশনে কিংবা আরমান ভাই হাউস হাসবেন্ড। আপনি কি কখনো বিরাট টেনশনে পড়েছেন কিংবা হাউস হাসবেন্ড হয়েছেন?
আল আমিন, বেলকুচি, সিরাজগঞ্জ
হা হা হা। অভিজ্ঞতা না থাকলে কি আর অভিনয় করা যায়?
‘আরমান ভাই কয়া পারছে’ নাটকে আনিকাকে মনের কথা বলতে গিয়ে আরমান ভাই বারবার লাচ্ছি খেয়েছিলেন। বাস্তব জীবনে এমন ঘটনা ঘটেছে?
এস এম রুবেল আহমেদ, উল্লাপাড়া, সিরাজগঞ্জ
বাস্তব জীবনে তো বলতেই পারিনি।
কাতুকুতু দিতে এবং খাইতে কেমন লাগে?
ইবনে তাহের
সুড়সুড়ি লাগে।
মৌমাছি, বোলতা, ভিমরুলের কামড় খেয়েছেন কখনো? খুবই যন্ত্রণার। তারপরও আপনি মৌ-মাছিকেই বিয়ে করে সুখে সংসার করছেন। আপনি খুব সাহসী; মৌ-মাছিটা কামড় দেয় না?
মাহমুদুল হাসান, ফুলদিঘী, বগুড়া
সুন্দরবনের মৌয়ালদের দেখে শিখেছি, কীভাবে মৌমাছিকে আয়ত্তে আনা যায়।
হঠাৎ আপনার গাড়ি থামল। এগিয়ে এল পাঁচ যুবক। হাতে অস্ত্র। একজন বলল, আমরা জাহিদ হাসানের বউ মৌকে তুলে নিতে এসেছি। বাধা দিলেই বিপদ। কী করবেন?
রাজিয়া অন্তি, সরকারি এম এম কলেজ, যশোর
তাদের বলব, তুলে নিয়ে যাবা কোথায়? ঠিকানা বলো, আমার গাড়িতে করেই দিয়ে আসব। ও কি হেঁটে যাবে? (এরপর ওই ছেলের গালে চড় দিয়ে বলব) যাদের ভালোবাসো, তাদের সম্মান করা শেখোনি?
আপনি মজা করে কীভাবে কথা বলেন? আপনি কি সত্যিই রসিক মানুষ?
কায়সারুল আলম, কালীগঞ্জ, লালমনিরহাট
কিছুটা। তবে পরিবেশ বুঝে।
কে বলেছে আপনি জাহিদ হাসান?
রাকিব
আমার আব্বা, আম্মা, দেশবাসী এবং তুমি।
প্রশ্ন পাঠাতে পারেন
ই-মেইলে [email protected] ফেসবুকে facebook.com/anandabinodon.pa কিংবা ডাকযোগে, খামের ওপর অবশ্যই লিখতে হবে ‘পাঠকের প্রশ্ন তারকার উত্তর’, আনন্দ প্রথম আলো, সি এ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।